চাঁপাইনবাবগঞ্জের জিআই ট্যাগপ্রাপ্ত সেরা খিরসাপাত / হিমসাগর আম (Khirsapat / Himsagar Mango)
— আম গবেষণা কেন্দ্রের সরাসরি তত্ত্বাবধানে বাছাইকৃত।
চাপা পড়া সুগন্ধ, আঁশহীন পাতলা শাঁস আর সুমিষ্ট স্বাদের জন্য অনন্য খীরসাপাত (হিমসাগর) আম। ভৌগোলিক নির্দেশক (GI) স্বীকৃতিপ্রাপ্ত এই আমকে বলা হয় আমপ্রেমীদের প্রথম পছন্দ। eChapaiMart সরাসরি চাঁপাইনবাবগঞ্জের নিজ বাগান থেকে শতভাগ পরিপক্ক ও কেমিক্যালমুক্ত খীরসাপাত আম সংগ্রহ করে নিয়ে এসেছে।
কেন আমাদের খীরসাপাত (হিমসাগর) আম সেরা?
-
জিআই স্বীকৃত খাঁটি স্বাদ: চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত মাটির খাঁটি জিআই ট্যাগপ্রাপ্ত খীরসাপাত আম, যা মিষ্টি সুবাস এবং অনন্য স্বাদের জন্য পরিচিত।
-
১০০% আঁশমুক্ত ও রসালো: পাতলা খোসা এবং থকথকে ঘন সুমিষ্ট শাঁস— যা ছোট-বড় সবার খাওয়ার জন্য অত্যন্ত আরামদায়ক।
-
শতভাগ ফরমালিন ও কেমিক্যালমুক্ত: আমে কোনো বিষাক্ত কার্বাইড বা ফরমালিন ব্যবহার করা হয় না। গাছপাকা সতেজ আমই পৌঁছে দেওয়া হয় আপনার দ্বারে।
-
সরাসরি তত্ত্বাবধান: আম গবেষণা কেন্দ্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আম বাছাই করা হয়, যাতে আমের পুষ্টিমান এবং গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।
-
সুরক্ষিত প্যাকেজিং: ট্রান্সপোর্টের সময় আম যেন থ্যাঁতলে বা নষ্ট না হয়ে যায়, সেজন্য শক্ত প্রিমিয়াম ক্যারেট ও ইসিএ বক্সে নিরাপদে ডেলিভারি দেওয়া হয়।
প্যাক সাইজ: ১২ কেজি ফ্যামিলি প্যাক/২৫ কেজি ফ্যামিলি প্যাক।









Reviews
There are no reviews yet.